, ,

আহ্বায়ক শান্ত ইসলাম ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৯৩ নং ওয়ার্ড ছাত্র দলের কমিটি অনুমোদন

নিউজটি শেয়ার করুন

ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন শাহ আলী থানার অন্তর্ভুক্ত ৯৩ নং ওয়ার্ড ছাত্র দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে শাহ আলী থানা ছাত্র দল।

গত  শনিবার ২ এপ্রিল শাহআলী থানা ছাত্র দলের আহ্বায়ক সাব্বির হোসেন সজিব ও তানজিব আলামিন আহনাফ কর্তৃক সাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।দীর্ঘদিন পরে হলেও এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে ওয়ার্ড ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে।কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শান্ত ইসলাম ও সদস্য সচিব হাবিবুর রহমান।

৯৩ নং ওয়ার্ডের আহ্বায়ক বলেন, সর্ব প্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপি’ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয়,ছাত্রদল, মহানগরসহ সকল থানাগুলো রাজপথে ছিলাম।

আজ আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শাহআলী থানার আহ্বায়ক ও সদস্য সচিব এবং ঢাকা মহানগর পশ্চিমের নেত্রীবৃন্দকে। পরিশ্রম কখনো বৃথা যায় না, সিনিয়র নেত্রীবৃন্দ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়াই প্রমাণ করে , এ কমিটি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল বলে তিনি জানান।

সকলের নিকট চাইলেন দোয়া ও ভালবাসা। তিনি বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই ছাত্র দলের লক্ষ্য, আপনারা সকলে আমার ও আমাদের কমিটির সকল সদস্যদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদেরই সন্তান।আমরা আপনাদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।