তোমার স্ফুলিঙ্গের আলো নিভিয়ে
হে মহীয়সী মাতা আমার,
চলে গেলে সবাকে কাঁদিয়ে
আমরা ভাসছি সমুদ্রে আবার।
জন্মেছিলে হারিকেনের আলোয়
শিশু কৈশোর শৈশব পেরিয়ে,
নিজের উজ্জ্বল আলোর কীর্তিতে
জাতি গড়েছো সীমানা ছাড়িয়ে।
মহান নেতা জিয়ার আদর্শে
দেশের কল্যাণ তুমি করেছো,
সবাইকে পাশে রেখেই
আমাদের দেশটি গড়েছো।
ভুলি নাই-আমরা ভুলবো না
মহৎ যত কীর্তি ছিল তোমার,
তাই বেঁচে ছিল জাতীয়তাবাদ
জেগেই ছিল চেতনা সবার।
প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হলে
দেখবে আম-জনতার হিয়া,
বাংলার জনমনে জেগে রবে
চিরকাল খালেদা জিয়া।




