মনুষ্যজন্মের সবচেয়ে তেজস্বী, সাহসী মন্ত্রে দিক্ষিত হয়েছি আমি
” আমি মানুষ। “
আমাকে জাত-পাত শেখাতে এসো না!
পুঁজিবাদি, ভন্ড, প্রতারকদের বানানো মিথ্যে ধর্মে আমি বিশ্বাসী নই,
আমি নিজেকে কোন প্রাতিষ্ঠানিক
ধর্মে ও আবদ্ধ করতে চাই না,
আমি মুক্ত স্বাধীন বাতাসে
গনতন্ত্রের সুতো দিয়ে
সাম্যবাদের ঘুড়ি উড়াতে চাই,
মানবতার নীল আকাশে
এই পৃথিবীকে ঢাকতে চাই।
” আমি মানুষ। ”
আমার সারা শরীর জুড়ে মানুষের
লাল রক্ত প্রবাহমান,
আমি আমার আশে পাশে কোথাও কোনখানে সৃষ্টিকর্তাকে দেখিনা,
আমি সব সময় সবখানে মানুষ দেখি
আর মানুষের সৃষ্টি কর্মে ডুবে থাকি।





