, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

শরত এলো
মোঃ এনায়েত হোসাইন পলাশ

শরতের ঐ কাশফুলগুলো
কর্ণে ফোটে ললনার,
দুলছে সেতো অবলীলায়
বাতাস আলোর ছলনার।

শিউলি ঝরে উঠোনাতে
মিষ্টি সুবাস ছড়ায় তাতে,
ছোট্ট খুকির মন যে মেলায়
দু’হাত বাড়ায় কুড়ায় নিতে।

পেয়ারা আর বাতাবি লেবু
ভর করেছে গাছের ডানায়
মালতী আর জবা ফুলে
করছে রঙিন ভুবন জানায়।

ঢাকের আওয়াজ, পুজোর আমেজ
বৈচিত্র ছড়ায় চারদিক,
নবান্নের সেই আগমনী বার্তায়
কৃষানের আনন্দ দিকে দিক।