কবিতার আরাধনা
— মো. আ. রহিম খান
২১.০৯.২০২৬
কবিতা তোমায় কত ভালবাসিলাম,
ভালোবেসে তোমায় মনে ধরিলাম।
কবিতা তোমায় ভালোবেসে আমি
কত না যাতনা-দুঃখ-বেদনা সহিলাম,
তবুও তোমার সাথে ঘর বাঁধিবার পণ করিলাম
আমি তোমার কূলে তোমার হয়েই রহিলাম।
কবিতা তুমি যে বড় সুন্দর,
কবিতা তুমি কতই না মনোহর!
কবিতা তুমি কবির কলমে আঁকা ছবি,
কবিতা তুমি ঈশ্বরের ধ্যানে জ্বলে উঠা রবি।
কবিতা তুমি আরাধ্য জীবনের বক্ররেখা,
কবিতা তুমি মুক্তচিন্তার অনিবার্য শিখা।
কবিতা তোমায় কত না কাছে টানিলাম,
কতটুকু দিলে সাড়া নাহি বুঝিলাম।
জীবনের তরে কন্টক বীণায় কত সুরে তোমায় ডাকিলাম,
কবিতা! আমি কি গো তবে ভুল করিলাম?




