, ,

আমিরের খাল ভরাট: হুমকির মুখে হাজার হাজার কৃষকের কৃষি ও মৎস্য উৎপাদন

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ও লাউকাঠি ইউনিয়নের সীমানাবর্তী গুরুত্বপূর্ণ জলাধার “আমিরের খাল” দীর্ঘদিন ধরে ভরাট হয়ে পড়ায় এলাকার হাজার হাজার কৃষক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। খালটি কয়েক হাজার একর জমির বিশাল বিলের পানি ওঠানামার একমাত্র মাধ্যম হওয়ায় এর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে কৃষি ও মৎস্য খাতে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে খালটি পলি, কচুরিপানা ও বিভিন্ন আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এলাকাবাসী জানান, আমিরের খালের সঙ্গে অন্তত ৪টি গ্রামের মানুষের জীবন-জীবিকা জড়িয়ে আছে। খালটির কিছু জমি অবৈধ ভরাট হয়ে ফসলী জমি হওয়ায় বাধা গ্রস্থ হচ্ছে পানি ওঠানামা। খালটি সচল না থাকায় কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের উৎপাদনও কমে গেছে। এতে স্থানীয় মৎস্যজীবী ও কৃষকদের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়ছে।কৃষকদের দাবি, দ্রুত খালটি পুনঃখনন ও কচুরিপানা অপসারণ না করলে ভবিষ্যতে পুরো এলাকার কৃষি ব্যবস্থা ভয়াবহ হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমিরের খাল” পুনরুদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং হাজার হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবন-জীবিকা রক্ষা পাবে।