, ,

ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের হুইলচেয়ার ও বস্ত্র বিতরণ

নিউজটি শেয়ার করুন

ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের হুইলচেয়ার ও বস্ত্র বিতরণ।

সোহেল সাব্বির, ফেনী
ফেনী লায়ন্স ফ্যামিলির অন্যতম ক্লাব আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর উদ্যোগে ঘোপালে হুইলচেয়ার, শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

লায়ন মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি এর রিজোন চেয়ারপার্সন লায়ন মহীনুর জাহান লাবনী, রিজোন লায়ন পলাশ চন্দ্র সুত্রধর, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট ও লায়ন জেলা ৩১৫ বি ২ এর রিজোন চেয়ারপার্সন লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট ও রিজোন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, প্রাক্তন সভাপতি লায়ন অধ্যাপক ফারুক আহমাদ, লায়ন দ্বীন মোহাম্মদ, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন সাংবাদিক আতিয়ার হাওলাদার সজল, লায়ন নিজাম উদ্দিন।

এই সময় স্থানীয় দরিদ্র এক পঙ্গু মানুষকে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি এবং একজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।