, ,

আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে একসাথে লড়াই করব.. সাইফুল আলম খান মিলন.

নিউজটি শেয়ার করুন

২৭শে নভেম্বর রাত ৮টায় ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন এর সমর্থনে তেজকুনি পাড়া মহল্লার উদ্দেগে মহল্লার সন্মানিত সভাপতি মোঃ ফারুকে সভাপতিত্বে শাখা সভাপতি আহসান উল্লাহর পরিচালনায় বাড়ী ও দোকান মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে একসাথে লড়াই করব
তিনি আরও বলেন,আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ ও নারীদের জন্য নিরাপদ আশ্রয় স্থল তৈরি করবো।
এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এলাকার সমস্যা সমাধানে চেষ্টা করব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদী,তেজগাঁও দক্ষিণ থানা নায়েবে আমীর এস এম মনির আহমাদ, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল হক, আবদুল আজিজ, ডাঃ তৌফিক, আলী আকবর হোসাইন সহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

মতবিনিময় সভায় বাড়ী মালিক, দোকান মালিক ও সোসাইটি সহ বিভিন্ন পেশার সন্মানিত ব্যাক্তি বর্গের মধ্যে বক্তব্য রাখেন- হারুন অর রশীদ, প্রদিপ কুমার শাহা, এন্ড এনরোজ, খন্দকার মোঃ হোসাইন, গোলাম মোস্তফা, ডাঃ মাহবুবুর রহমান সহ অনেকে।