, ,

আব্দুল্লাহ

নিউজটি শেয়ার করুন

মিষ্টি সুরের আজান কানে কানে বাজে

ফজর নামাজ শেষে ছোটে সবে কাজে।
কিচিমিচি ডাকে সুরে বিহানের পাখি
মায়ে ডাকে উঠো খোকা মেলো দুই আঁখি।

বিছানা ছেড়ে খোকায় অযু করে শেষ
সাদা জামা টুপি পরে শোভা তার বেশ।
বাবা এলে হাত ধরে মাসজিদে যায়
দুটি পায়ে চটি জুতা সুগন্ধি যে গায়।

দুধারে গাছের সারি মাথা আছে তুলে
ফুলের সুবাস মাখা ডালে আছে ঝুলে।
হাসনাহেনার গন্ধে মুগ্ধ পরিবেশ
এই পথে মসজিদে যেতে লাগে বেশ।

ফিরফিরে বায়ু বয় রোজ ভোর বেলা
পাঁচ বেলার নামাজে নেই তার হেলা।
বাড়ির পাশে মাদ্রাসা শিক্ষা নেয় দিনে
কোরান ও হাদিসের বই নেয় কিনে।

লেখাপড়া শিখে খোকা দ্বীনি হতে চায়
নূরানী ঝলক তুলে দিবে সে ছড়ায়।
বাবা মায়ে দোয়া করে ওস্তাদের দান
আমাদের আব্দুল্লাহ রাখবেই মান।

আমিন
জুমআ মুবারক

স্পার্কহীল বার্মিংহাম
মীডল্যান্ড,ইউকে।