, ,

আজ ১৭ ই জুলাই বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে

নিউজটি শেয়ার করুন

জাঁকজমকপূর্ণ পরিবেশে ১৭ই জুলাই শুক্রবার দেশের প্রথম ও একমাত্র বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আয়োজনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ইং ঢাকার বিজয় নগরের হোটেল অরনেটে শুক্রবার বিকেল-৫টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও বৌদ্ধতাত্বিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন-আহবায়ক ও মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) সভাপতি রাজু আলিমের সভাপতিত্ব করবেন এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি ঢাকা স্বাগত বক্তব্য রাখবেন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ইং কমিটি ঘোষণা করবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রধান
মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) স্থায়ী পরিষদের সদস্য মোঃ বশিরুজ্জামান খান, শফিকুর রহমান, কাজী ফারুক,বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ও ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রকাশক ওমর ফারুক জালাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই,এইচ,আর,সি) বাংলাদেশ ট্রাস্ট বোর্ডের মহাপরিচালক মঈনুর রশিদ চৌধুরী, আইন সহায়তা কেন্দ্র ও ও মানবিক ফাউন্ডেশন চেয়ারম্যান শামসুল আলম, বাংলাদেশ ক্রিয়া
অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ দুলাল হোসেন। এছাড়াও বিজেইউসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।