, ,

আগামী ৬ জুলাই বাংলাদেশে এই প্রথম পল্লী উন্নয়ন দিবস পালিত হবে

নিউজটি শেয়ার করুন

আগামী ৬ জুলাই আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস। সারা বিশ্বে প্রায় দেশে ৬ ই জুলাই আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস সরকারি ভাবে পালিত হয়।যে কোনো রাষ্ট্রে অথবা দেশে পল্লী উন্নয়ন না হলে দেশের বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।

এই বিষয়টি গুরুত্ববহন করে জাতিসংঘে স্বীকৃত ভাবে ৬ জুলাই আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। আগামী ৬ জুলাই ২০২৬ দিবসটি যথাযথভাবে পালন করার জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেক ( অতিরিক্ত সচিব )। আগামী ৬ জুলাই সারা দেশে দিবসটির গুরুত্ব তুলে ধরতে ইতিমধ্যে পল্লী উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব দিয়েছে। পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেক তিনি সবকিছু তদারকি করছেন।
সূত্রে জানায়
বিশ্ব পল্লী উন্নয়ন দিবস (World Rural Development Day) বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পল্লী উন্নয়ন দিবস প্রতি বছর ৬ জুলাই পালিত হয়। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই দিবসটি উৎসর্গ করা হয়েছে।
দিবসটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
১. প্রেক্ষাপট ও জাতিসংঘের স্বীকৃতি
উদ্যোক্তা দেশ: ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত একটি রেজ্যুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
সহযোগী দেশ: বাংলাদেশের এই প্রস্তাবটি তৈরিতে ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ড সমন্বয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছিল এবং জাতিসংঘের ৪৩টি সদস্য রাষ্ট্র এতে সমর্থন (Sponsor) জানিয়েছিল।
২. জুলাই তারিখটি বেছে নেওয়ার কারণ
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ উন্নয়নে নিয়োজিত অন্যতম প্রধান আন্তর্জাতিক সংস্থা ‘সিরডাপ’ (CIRDAP – Center on Integrated Rural Development for Asia and the Pacific)। ১৯৭৯ সালের ৬ জুলাই এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। টেকসই পল্লী উন্নয়নে সিরডাপ-এর অবদান এবং এর প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ৬ জুলাই এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
৩. উদ্দেশ্য ও গুরুত্ব :
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): ২০৩০ এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামীণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা।
সচেতনতা বৃদ্ধি: দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং গ্রামীণ নারীদের ক্ষমতায়নসহ বহুমুখী ক্ষেত্রে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি করা।
৪. বাংলাদেশে দিবসটির উদযাপন : বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে এই দিবসটি উদযাপনের মূল সমন্বয় ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (BRDB)। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রস্তুতিমূলক সকল কাজ শুরু করেছে । সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জনান আমাদের মহাপরিচালক নিজে সবকিছু তদারকি করছেন । আমরা আশাবাদি অত্যন্ত তাৎপর্যমূলক ভাবে আগামী ৬ই জুলাই আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবসটি গুরুত্বপূর্ণভাবে পালিত হবে ।