ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নাগরিক সম্পৃক্ততা সম্পর্কিত বিশেষ আলোচনায়,অংশগ্রহণ করেন খুলনা জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীরা।
আজ সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রুপসা সিএসএস সেন্টারে উক্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এক ঝাক তরুণ তরুণী বাক স্বাধীনতা ও গ্রহণযোগ্য নির্বাচন সামনে রেখে এমন উদ্যোগ গ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন খুলনা দুই আসন( সোনাডাঙ্গা- সদর) সাংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়েত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ১ আসন (দাকোপ -বটিয়াঘাটা) থেকে সংসদ সদস্য প্রার্থী গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের জি এম রোকনুজ্জামান, ও খুলনায় ১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সাবেক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।







