সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর উদ্যোগে শেরেবাংলা নগরস্থ সোনাতলা উপজেলা সমিতির জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সমাধি কমপ্লেক্সে চিরনিদ্রায় শায়িত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া, সিনিয়র সদস্য এ কে এম লুৎফুল বারী মুকুল, সহ-সভাপতি সৈয়দ আহসান হাবীব আলোক, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন,সহ-সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আলী সবুজ, দপ্তর সম্পাদক মোঃ আনারুল ইসলাম লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ আ ম ফেরদৌস উন নবী, মহিলা বিষয়ক সম্পাদক সাথী আকন্দ, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদ আহমেদ , সমাজকল্যাণ সম্পাদক মো: আতিকুর রহমান আতিক, কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, মো: মোকলেছুর রহমান, মো: জাহিদুল ইসলাম ও মো: মাজেদুল ইসলাম এবং ঢাকাস্থ সোনাতলা বাসীর মধ্যে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ শহীদুজ্জামান, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, ব্যাংকার মো: লাবলু মিয়া, যুব সংগঠক মো: রবিউল ইসলাম ও মোঃ রোকনুজ্জামান সাদী প্রমুখ। সমিতির পক্ষ থেকে প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।






