মোঃ জাহাঙ্গীর আলম, চৌদ্দগ্রাম ( কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন,
আজ ২৯ অক্টোবর ২০২৬, বুধবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন এবং ব্যবসায়ী বিভাগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. আইয়ুব আলী ফরায়েজীসহ কেন্দ্রীয়, মহানগর ও চৌদ্দগ্রামের নেতাকর্মীরা।
দেশে ফেরার পর তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা আলহাজ্ব আইয়ুব আলী ফরায়েজী, সৈয়দ একরামুল হক হারুন ও ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।
জানা গেছে, ডা. তাহের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং শিগগিরই সংসদীয় ও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যোগ দেবেন।






