, ,

সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, যুবকের জেল-জরিমানা

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো. মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সাদুল্লাপুর উপজেলার বজরুক জামালপুর এলাকায় নিজ বাসস্থান থেকে মাদকের আলামত উদ্ধারের ঘটনায় তাঁকে আটক করা হয়।
‎দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ রানা ওই গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. মোমেনা বেওয়া। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপপরিদর্শক মো. এনামুল হক এ ঘটনায় মামলার বাদী। পরে সাদুল্লাপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।