এই প্রত্যয় এবং প্রতিশ্রুতির আলোকে তেজকুনিপাড়া মন্দিরের কাজে এগিয়ে আসলেন বিএনপির থানা কমিটির নেতারা।
উত্তম দাস নিজস্ব প্রতিনিধি:সবার আগে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ এবং ৩১ দফা বিএনপি দেশকে আধুনিক অসাম্প্রদায়িক কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয়ের লক্ষ্যে তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের তেজকুনিপাড়া খেলা ঘর সংলগ্ন মন্দিরের নিয়মিত পূজা পাবন সুসম্পন্ন করার লক্ষ্যে অস্থাহী কাজ করার জন্য প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএনপির তেজগাঁও থানার সংগ্রামী আহ্বায়ক মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজুর নির্দেশে থানা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাই এর নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ মন্দিরে এসে আজ অস্থাহি কাজ টি করার জন্য নির্দেশ প্রদান করেন। বিএনপির তেজগাঁও থানা কমিটির নেতৃবৃন্দ সাথে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা অলোক বসু। উপস্থিত ছিলেন তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি নিতাই চন্দ্র সাহা সাবেক জেলা জজ, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার উত্তম দাস, সঞ্জীব মৈত্র, প্রদীপ বালা ও তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদ সম্মানিত উপদেষ্টা ইন্জিনিয়ার স্বপন বাবু। বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবদুল হাই বলেন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমাদের দলের এবং প্রধানমন্ত্রীর এই কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে দলের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদের নেতাদের থানা কমিটির যুগ্ম আহবায়ক বলেন আপনাদের যে কোন ন্যায্য দাবি বাস্তবায়নের পাশে দলের নেতা ও কর্মী আপনাদের পাশে আছে এবং থাকবে। তিনি ৫ আগষ্টের পর এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মোঃ আব্দুল হাই ঢাকা ওয়াসার সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। দলের মনোনয়ন পেলে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।







