বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা কে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
পদোন্নতির পরও তাকে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন । এ ছাড়াও বাবুল মিঞা সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিসহ নিজ এলাকা বান্ধারামপুর থানা সমিতির মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন । বাবুল মিঞা ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা যায় ।







