নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক এ্যাড সঞ্জয় রায় স্মরণেএক শোকসভা গতকাল তাঁর নিজ ব্যাবসা প্রতিষ্ঠান ৯৯ মেট্রো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।বিকেলে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড্ মিহির কান্তি মজুমদার সাবেক অতিরিক্তসচিব ড, আবদুল মতিন কার্ডিয়াক সার্জন অধ্যাপক অসিত বরন অধিকারী, অধ্যাপক ডা, মোয়াজ্জেম হোসেন, প্রফেসর প্রবীর মিত্র,প্রফেসর অরুণ প্রকাশ শিকদার, বাংলা দেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন সরকার, বিআই ডবলিউ টিসির সাবেক জেনারেল ম্যানেজার খন্দকার মহিউদ্দিন আহমেদ, চারুশিল্পী শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক সিকে সরকার, সাংবাদিক অশোক ধর, সাংবাদিক পুলক ঘটক প্রমুখ। স্মরণ সভায় তাঁর বন্ধু বান্ধব স্বজন শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে স্মৃতিচারন করেন। স্মৃতিচারনে বহুমুখী প্রতিভার অধিকারী এ্যাড, সঞ্জয় রায় একাধারে ব্যবসায়ী সমাজ সেবক মানব দরদী বিনয়ী ভদ্র মানবতাবাদী,পরোকারী , সংগঠক কতকিছুই ছিলেন কতকিছু করেছেন সবটা বলে শেষ করা যাবে না বলে মন্তব্য করেন। তিনি অনেক গুলো কোম্পানি চালাতেন,সোনারগাঁ টুরিজম, গুড লিংক এক্সপ্রেস, মেরী এন্ডারসন, হেভেন হাউস বিডি লিঃ রেস্টুরেন্ট ব্যবসা জাহাজ ব্যবসায়ী ছিলেন।উপস্থিত সকলে তার পুন্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা জানান







