ধামরাই (ঢাকা) প্রতিনিধি মোঃ ইমরান হোসেনঃ আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচিগুলো যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবস দুটি পালনের জন্য সংশ্লিষ্ট সকলের মাঝে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।







