মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ শিক্ষা জাতির মেরুদণ্ড—এই প্রবাদটিকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের তালগাছী এলাকার একটি অন্যতম ও সুনামধন্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘এইউএসবি জ্ঞানালোক আইডিয়াল স্কুল। ঐতিহ্যবাহী তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে মনোরম ও শান্ত পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই অত্র অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এক অনন্য উদাহরণ সৃষ্টি করে চলেছে। এলাকার কোমলমতি শিশুদের মাঝে আলোর প্রদীপ জ্বালিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে তাদের পাঠদান কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। সম্প্রতি ২০০৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। শিশু শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত বিস্তৃত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা মোট ২৮৭ জন। শিক্ষার্থীদের এই বিশাল পরিবারকে সঠিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য নিয়োজিত রয়েছেন মোট ১৬ জন অত্যন্ত দক্ষ,অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা। শিক্ষাদানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত রয়েছেন ০২ জন কর্মকর্তা ও কর্মচারী। শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের ত্রিমুখী ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির সার্বিক পরিবেশ অত্যন্ত গতিশীল ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্য ও উৎকর্ষ সাধনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি,তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আবু জাফর ইমরান। তাঁর সুদূরপ্রসারী চিন্তা, সময়োপযোগী পদক্ষেপ এবং আন্তরিক নেতৃত্বেই প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। প্রধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধান এবং শিক্ষকদের সম্মিলিত পাঠদান পদ্ধতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখার মান দিন দিন উন্নত হচ্ছে। শুধু প্রাতিষ্ঠানিক পাঠদানই নয়,বরং শিক্ষার্থীদের নৈতিকতা,শৃঙ্খলা,এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও সমানভাবে পারদর্শী করে তোলা হচ্ছে। স্থানীয় অভিভাবক ও সুধীমহল মনে করেছেন,এই ধরনের মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমাজের অন্ধকার দূর করে আগামী দিনে একটি সুশিক্ষিত ও দক্ষ জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।







