বিশেষ প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে লালপুর থানার গোপালপুর উপজেলা চত্বর সংলগ্ন লালপুর প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরের সামনে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে আকস্মিক সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঘটনার পর পর স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে জড়ো হন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার সঠিক কারণ ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।