, ,

লালপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, লিখিত মুচলেকা প্রদান

নিউজটি শেয়ার করুন

নাটোরে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।আজ ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আড়বাব ইউনিয়নের এই বাল্যবিয়ে বন্ধ করে প্রশাসন।​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আড়বাব ইউনিয়নে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিয়েটি বন্ধ করে দেয়।​পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের অভিভাবকদের বাল্যবিয়ের আইনি শাস্তি এবং স্বাস্থ্যগত নানা ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলা হয়। কনের পিতা-মাতা নিজেদের ভুল অনুধাবন করেন এবং আইন অমান্য করে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।​উপজেলা প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।