, ,

রংপুর জেলা পুলিশ ডিবি অভিযানে অনলাইন ক্যাসিনো ও ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত গ্রেফতার ০১ (এক)

নিউজটি শেয়ার করুন

 তারাগঞ্জ রংপুর রংপুরের তারাগঞ্জের এক জন অনলাইন ক্যাসিনো জুয়ারি ও ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত গ্রেফতার সরঞ্জাম জব্দ।

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ মোজাম্মেল হক মহোদয়র দিকনির্দেশনা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  সুকান্ত চন্দ্র রায় এর তত্ত্ববাধনে ডিবি র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তিও সোসের সহায়তা ২৬/০৬/২০২৬ইং, ২৩:৪৫ ঘটিকায় রংপুর জেলা তারাগঞ্জ থানাধীন ০২ নং কুশা ইউনিয়নের অভিযুক্ত মোঃ ফরহাদ ইসলাম পাভেল এর পিতার মালিকানাধীন ভাই ভাই টেলিকম দোকানের ভিতর হতে একটি মোবাইল ফোন এবং ভিসা জালিয়াতির হাড কপি উদ্ধার করে। জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্ত অনলাইন মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলাসহ অনলাইনে বিভিন্ন প্রকার অপরাধ মূলক কাজ করে ভিসা জালিয়াতি করে জনসাধারণকে সর্বশান্ত করে আসছিল।ধৃত অভিযুক্তের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা :(১) আল ফরহাদ ইসলাম পাভেল (২২) পিতা:- মোঃ জুলফিকার আলী, মাথা:- মোছা: পারভীন বেগম, কুশা ডাঙ্গাপাড়া থানা :-তারাগঞ্জ,জেলা রংপুর। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় বলেন প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্ত বিভিন্ন অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। আমরা রংপুর জেলার অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান দেখেছি। গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে