, ,

মায়ের মতন

নিউজটি শেয়ার করুন

কতোদিন হয় গায়ের বাড়িতে যাইনা যে ভাই আমি
কতো কথা যে মনে পরে মোর সবি জানে ঐ স্বামী।
ছোট্ট একটা গায়ের মধ্যে খড় কুটোর এক বাড়ি
সুপারি বনে ঘেসিয়া রয়েছে আশপাশ জুড়ে তারি।

আকাশ জোড়া উঠোন তাহার পাতাল ভরা খড়ে
নুন আনতে পান্তা ফুরায় সেই ছোট্ট কুঠুরি ঘরে।
কতো বেলা যে না খেয়ে মোর করিয়াছি ভাই গতো
সেই কথা আজ কহিবো কি আর কহিবো ভাই কতো।

হঠাত করিয়া একদিন মায়ের আসিলো তুমুল জ্বর,
মায়ের অসুখে আমার বুকে কাপিয়া উঠিলো অন্তর।
কোথায় গিয়ে বৈদ্যি মেলে– কোথায় মেলে ডাক্তার
সেই কথা যেন ভাবিতে গিয়াই মাথা হয়েছে একাকার।

মায়ের জন্য পরাণটা যে মোর আনচান করে ভারি
তাহার কিছু হইলে পরেই কাপিয়া ওঠে মোর নারি।
এই দুনিয়াতে মায়ের মতন আপন হয় না যে ভাই কেহ,
মায়ের জন্য সর্বদা তাই দিতে পারি মোর ক্ষুদ্র দেহ।