মযমনিসংহের ভালুকায় ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের সরকারি জমি জবর দখলের অভিযোগ উঠেছে ।
বেশকিছু দিন যাবৎ পরিষদের উত্তর ও পশ্চিম পাশে টিন দিয়ে বড়া দেওয়া এবং টং দোকান নির্মাণ করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, মাসুদ,ফিরুজ ও রুমান মোল্লা তাদের নিজস্ব সম্পত্তি বলে এই ঘর সিমানা করছে।
পরিষদ সূত্রে যানা জায় ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমির পরিমাণ এক একর ।
সরজমিনে গিয়ে দেখা যায় পরিষদের উত্তর,পশ্চিম পাশে টিনসেট ও টিনের বেড়া দিয়ে দখলে নেয়ার কাজ চলছে।
এ ব্যাপারে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন বলেন আমরা না থাকলে অফিস বন্ধের সময় কাজ করে, আমরা জানতে পেরে এ বিষয়ে প্রশাসকের সাথে কথা হয়েছে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে স্থানীয়দের সমন্বয়ে পরিষদের সিমানা নির্ধারণ করে বিষটি দ্রুত সমাধন করা হবে।
ইউপি প্রশাসক আসিফ আহম্মেদ রাজিব জানান, এ বিষয়ে uno মহোদয়ের সাথে পরামর্শক্রমে ভুমি পরিমাপ করে দ্রুতই সিমানা নির্ধারণ করে সিমানা প্রাচীর করা হবে।
এ ব্যাপারে মাসুদ বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে ঘর করছি, জায়গা মাপা হউক ইউনিয়ন পরিষদের সিমানা নির্ধারণ করা হউক।
যদি আমাদের জায়গা না থাকে আমরা সাথে সাথে ঘর সরিয়ে নিবো।।







