বৈশাখী রঙে মাঠ ঘাট ভরা
ঢাকঢোলে মন জাগে,
আনন্দ যেন আকাশ জুড়ে
সারা বাঙালির মনেই লাগে।
প্রথম দিনে রোদ ঝলমল
পান্তা-ইলিশে সুখীর দল,
মেলায় ঘুরে শিশু কিশোর
যেনো আলোয় ঝলমল।
নাগরদোলায় হেলে দুলে
বাঁশিতে বাজে প্রাণের গান,
মাটির ধুলায় সুখের ছোঁয়া
মহানন্দে যে ভাসে প্রাণ।
বাউল কন্ঠের জীবন-গাঁথায়
মন হয়ে যায় উদাস,
মাটির বুক-মেশানো ব্যথা
কাঁদে যেন আকাশ-বাতাস।
পালাগানে গ্রাম-শহরের
কত যে কাহিনী শুনা যায়,
সুখ সাগরে ভেসে গিয়ে
স্বপ্ন বুনে যেতে মনে চায়।
রঙিন পসরায় দোকান ভরা
মিষ্টি সুগন্ধি ভেসে আসে
বৈশাখী মেলার প্রাণের টানে
শিশুরা খেলায় মেতে হাসে।
চৈত্র শেষে নতুনের ডাকে
বৈশাখী মেলা প্রাণের টান,
বাঙালি নবজীবনে আঁকে
বাংলায় জাগে নতুন প্রাণ।







