- নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট-১ আসনে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সবুর শেখ হাত পাঞ্জা প্রতীক থেকে সরে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মশিউর রহমান খানকে সমর্থন দিয়েছেন। তিনি বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আব্দুস সবুর শেখ এক বিবৃতিতে বলেন, “বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মশিউর রহমান খানের বিজয়ের জন্য দোয়া রইল”।
এই আসনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল মশিউর রহমান খান দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।







