‘বন্ধুত্বের টানে এসো মিলি এক প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১৯৯০ ব্যাচের (CVC-90) প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী বন্ধু মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর )কুমিল্লা জেলার কোটবাড়ীর ম্যাজিক প্যারাডাইস প্রাঙ্গণে এই মিলনমেলা আয়োজন করা হয়।
সকাল থেকেই কোটবাড়ীর সালমানপুর এলাকার ম্যাজিক প্যারাডাইস চত্বরে জড়ো হতে থাকেন দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধুরা। অনেক দিন পর কাছের মানুষগুলোকে কাছে পেয়ে আড্ডা, কুশল বিনিময় ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। খাদির ভূবনে …রসমালাইয়ের শহরে’ শীর্ষক বার্তার মধ্য দিয়ে চিরচেনা ক্যাম্পাস ও শৈশব-কৈশোরের স্মৃতিময় দিনগুলোকে নতুন করে প্রাণ দেওয়া হয়। মেজর রিয়াদের স্মৃতি চারণ ও চমৎকার উপস্থাপনায়
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে বক্তব্য ও আলোচনা পর্বে অংশ নেন আয়োজক ও ব্যাচের প্রতিনিধিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া, প্রফেসর কল্লোল , রিপন , তৌহিদ মুন্সী, , অজয় , জুয়েল, ওসি আরিফ, এডভোকেট আ: সাত্তার ব্যাংকার রিয়াদ সহ প্রমুখ বক্তব্য রাখেন । বক্তারা বন্ধুত্বের এই মিলন কে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করার আহবান জানান । অনুষ্ঠানটির আয়োজনে আহ্বায়ক এম এ মতিন এম বি এ এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার তারিকুল হাসান তারেক । সবুজ প্রকৃতি ও বিনোদনের নানা আয়োজনের মাঝে সারাদিনব্যাপী চলে বন্ধুদের এই মিলনউৎসব। আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।







