, ,

বগুড়ায় অনলাইন জুয়া,, তিন সদস্য গ্রেপ্তার, ৬ মোবাইল উদ্ধার।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার সোহেল রানা (২৮), বৃকঞ্চি এলাকার এমরান হোসেন (২৯) ও মাধবকুড়ি এলাকার রেজাউল করিম তানসেন (৩২)।
পুলিশ জানায়, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানা ও এমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টায় রেজাউল করিম তানসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান , গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোনের মধ্যে পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ ও বিন্যান্সসহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।