ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুপুর নাগাদ প্রত্যাহার করেছে ৩জন প্রার্থী। তিনটি আসনে মনোনয়ন দাখিল করেছে বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস,এনসিপি সতন্ত্রসহ ৩৫ জন প্রার্থী। এর মধ্যে গৃহিত হয়েছে ২৩ টি। ফেনী-১ আসনে মৃত্যুজনিত কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মনোনয়ন নিষ্পত্তি করা হয়।
জেলা রিটার্নিং অফিসার মনিরারহক জানান, দুপুর নাগাদ ফেনী ১ থেকে মনোনয়ন প্রত্যাহর করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী নাজমুল আলম, ফেনী ২ থেকে খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, ফেনী ৩ থেকে ফেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আলী মিল্লাত।







