অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রাক্তন সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সুহৃদ ও লিখিয়ে বন্ধুগন ২৪ জুলাই শুক্রবার কবির পৈতৃক বাড়ী ফরিদপুর , ভূবেনশ্বর নদীর পাড়, টেপাখোলা লেকের পূর্বপাড় গোলাপদী মাতুববর সমাধিস্থল থেকে দুপুরের খাবার শেষে ফরিদপুর সাহিত্য পরিষদ -এর হলরুমে প্রবেশ করেন। দীর্ঘ আলোচনা, কবি শেখ সামসুল হক-এর জীবন, কর্ম, সান্নিধ্য, কবিতা পাঠ ও গানের আলোচনা অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা ৭.০০টায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, দৈনিক ফতেহাবাদ এর সম্পাদক জনাব এ বি এম সাত্তার, অধ্যক্ষ খলিলুল্লাহ দীলদারাজ, সাংবাদিক হাসানুজ্জামান, কবি আবু জাফর দিলু, কবির ভাই এডভোকেট কবিরুল ইসলাম, কবির শ্যালিকা সাংবাদিক মঞ্জু আরা স্বপ্না সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন এবং অনুপ্রাস মহাসচিব কবি ও প্রাবন্ধিক রীনা তালুকদার। সভায় উপস্থিত ছিলেন অনুপ্রাসের কবি বন্ধুরা অতিথি ও ফরিদপুর সাহিত্যমনা কবি ও সাংবাদিক গন।
অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের পক্ষ থেকে নানান স্মৃতি চারণে কবিকে স্মরণ করেন :
কবি ও প্রকৌশলী ফরিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
ডা.মো. ইনামূল হক আজাদ, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য
কবি ও গীতিকার অনিমেষ বড়াল, নির্বাহী সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
কবি ও গীতিকার ইউনুস ফার্সি, সভাপতি মহানগর অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
কবি রীনা তালুকদার, মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
কথা ও কবিতা নিবেদন করেছেন :
কবি আফিয়া রুবি
কবি মুহাম্মদ মনিরুজ্জামান
কবি জেসমিন দীপা
কবি কবীর হুমায়ুন
কবি গিয়াসউদ্দিন চাষা
কবি শেখ নজরুল ইসলাম
কবি রুনা লায়লা
কবি ও অধ্যাপক ড. মোস্তফা দুলাল
কবি এইচ এম শাখাওয়াত হোসেন
কবি নীপা চৌধুরী
কবি জেনুন্নেছা মীনা
কবি কাজী হেমায়েত হোসেন
কবি মামুনুল ইসলাম
কবি ইসমত আরা
কবি রুমা তাহেরা
বাচিক শিল্পী/ আবৃত্তি :
কবি ও সাংবাদিক আব্দুল কাইউম (ভারত)- বাচিক শিল্পী
অধ্যাপক জেসমিন বন্যা, বাচিক শিল্পী
অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, গবেষক
বাচিক শিল্পী জারিফ জাওয়াদ ওহী -বাংলাদেশ বেতার
বাচিক শিল্পী ওয়াজিহা আহনাফ শৈত্য
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থতি ছিলেন-
জনাব রোকেয়া সুলতানা খুকি, জনাব মুহাম্মদ ইকবাল হোসেন, জনাব তাসিন ইসলাম সহ প্রমুখ। কবিগণ এই ভ্রমণের মধ্য দিয়ে তাদের প্রকাশিত বই বিনিময় ও সুহৃদ্যতা স্থাপন করেছেন।
ফরিদপুরের লোক শিল্পী লাইলি বেগম-এর গান সবাইকে মুগ্ধ করে।
কবি শেখ সামসুল হক-কে স্মরণে অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি কবি সামসুন্নাহার ফারুক লিখিত কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ মনিরুজ্জামান।
বার্তা : রীনা তালুকদার মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন।







