, ,

ফটিকছড়ি হযরত শাহজালাল(রহ.) স্মৃতি সংসদ ও যুব কাফেলার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

অদ্য ১৪ জানুয়ারি ২০২৬, রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজার সংলগ্ন কার্যালয়ে হযরত শাহজালাল (রহ:) স্মৃতি সংসদ ও যুব কাফেলা’র উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম এবং সকল আউলিয়া কেরামের স্মরণে বাৎসরিক মিলাদ মাহফিল, ফাতেহা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল, দোয়া -জিকির পাঠ করা হয়।
হযরত শাহজালাল (রহ:) স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফিরোজ উদ্দিন আল্ কাদেরী (ম.জি.আ.)। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা ফয়েজ উদ্দিন আল্ কাদেরী (ম.জি.আ.), জাতীয় সংবাদপত্র দৈনিক স্বদেশ বিচিত্রা’র সাব এডিটর,লেখক গবেষক মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ সহ অন্যান্য ওলামায়েকরাম ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহ,সকল মানব জাতি ও সৃষ্টি জগতের সকলের এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত শেষে পবিত্র তবাররুক বিতরণ করা হয়।