, ,

নোনা জলের ঢেউ

নিউজটি শেয়ার করুন

প্রিয় তুমি
তবু আমি নই তোমার প্রিয়তম,
দেখা দিলে দিলে পরিচয়
তবু তুমি ঝরালে আঁখিজল মম।

মেঘ তুমি
বৃষ্টি হয়ে আসো যদি এ ধরায়,
শীতল হবে পাতালপুরী প্রানের স্পন্দনে
ফুটবে যবে দ্বিতীয় কদমফুল নয়নতারায়।

তটিনী তুমি
তোমার কুলকুল রবে মোহিত এই মন,
পাল তোলা নৌকা বয়ে চলে তোমার বুকে
যেন অষ্টাদশী আভরন।

প্রিয় তুমি
প্রিয়তমাসু সুখপক্ষী তুমি,
তোমায় কত কাছে টানি জানে নাতো কেউ
এমনই তোমার প্রেম নোনা জলের ঢেউ।