, ,

নির্মম হত্যাকান্ডের শিকার রবীন্দ্র ঋষি পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু পরিষদ

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ জেলার ভালুকায় নরসুন্দর রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড ঘটনায় বাংলাদেশ হিন্দু পরিষদের Fact Finding Team এর একটি বিশেষ পরিদর্শন দল অদ্য সকাল ১০ ঘটিকায় অসহায় পরিবারটির সাথে সাক্ষাৎ করেন।
নির্মম হত্যাকান্ডের শিকার রবীন্দ্র ঋষির দুই কন্যা, এক পুত্র, বৃদ্ধ বিধবা মা ও স্ত্রী রয়েছেন।
নিহত রবীন্দ্র ঋষির স্ত্রী জানান, তাঁর স্বামীই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার নিহতের পরে তাদের পরিবারের চাল ডাল ক্রয়ের মত কোন ব্যবস্থা নেই, বর্তমানে গোটা পরিবারটি দিশেহারা!
বাংলাদেশ হিন্দু পরিষদ অসহায় পরিবারটির পাশে থেকে তাদেরকে সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান প্রদান’সহ নিহত রবীন্দ্র ঋষি মামলার ঘটনার সঠিক তদন্ত এবং সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণের দাবি রেখেছে। উক্ত পরিদর্শন দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম উপদেষ্টা বাবু কৃষ্ণ নন্দী, কেন্দ্রীয় মুখপাত্র সাজন মিশ্র, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জি এল মন্ডল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য সাহা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দেবাশিস সাহা, দপ্তর সম্পাদক মুকুল কুমার ঘোষ, সহ-সম্পাদক রুপম সরকার ও সংগঠনের অন্যতম যুবনেতা সন্তোষ মাহাতো, আরো উপস্থিত ছিলেন ধোবাউরা ইউনিয়নের মহিলা কাউন্সিলর আলেয়া খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধোবাউড়া শাখর সম্মানিত সভাপতি সুভাষ বিশ্বাস প্রমূখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।