সাধারণ মানুষের ভোগান্তির অবসান ঘটিয়ে ২৭ জুলাই সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-বগাহানি সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ বক্স কনভার্টের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য এড এম এ মান্নান।
উদ্বোধনকালে তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য। এই বক্স কালভার্ট চালু হওয়ায় শ্যামগ্রাম, বগাহানি এবং সলিমগঞ্জ আশপাশের এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায সাধারণ মানুষের ভোগান্তির লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম,জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ও স্থানীয় জনপ্রতিনিধি,বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন বক্স কালভার্টের উদ্বোধনে স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এই বক্স কালভার্টের চালুর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







