, ,

দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য…….এএফ এম সোলাইমান চৌধুরী

নিউজটি শেয়ার করুন

সাবেক জনপ্রশাসন সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী বলেন,দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত
মাদক বিরোধী আলোচনা সভা ও Gnn tv এর শুভ উদ্বোধন ও সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে নগদ
অর্থ সহায়তা ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সংগঠনের চেয়ারম্যান লেখক, কবি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রাম উদ্বোধন করেন

সরকারের সাবেক অতিরিক্ত সচিব
পীরজাদা শহিদুল হারুন, প্রধান বক্তা ছিলেন মোঃ রকিবুল ইসলাম পুলিশ সুপার ( পিবিআই) ময়মনসিংহ।

মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ লেবার পার্টির
চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সরকারি টিচার্স
ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আনোয়ার হোসেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এর
মেডিসিন বিশেষজ্ঞ ও আইসিইউ প্রধান অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, জিএনএন টিভির উপ ব্যাবস্থাপনা পরিচালক ফজলুর রহমান পলাশ প্রমুখ। এ সময় সংগঠনের পক্ষ থেকে ৩৬ জন প্রতিবন্ধীকে প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়াও ময়মনসিংহ প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির
উন্নয়নের স্বার্থে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংগঠনের মহাসচিব কেএম জসীম উদ্দিন এর সঞ্চালনায়
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন , অসহায়, সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের কল্যাণে সাধ্যের সবটুকু দিয়ে কাজ করে যাবে গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এসময় তিনি সমাজের বিত্তবানদের নিরিহ নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।