সন্ধ্যায় এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচটি) তাঁজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাশকতার উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন বাইপাইল জামগড়া এলাকায় বেশকিছু সংখ্যক বিস্ফোরক রাখা হয়েছে। আভিযানিক দলটি তথ্যের সত্যতা নিশ্চিতের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউপি নবীনগর হতে চন্দ্রাগামী মহাসড়ক এর বাইপাইল এলাকায় অবস্থান নেয় এবং উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার উদ্দেশ্যে রাখা লাল ও কালো স্কচটেপে মোড়ানো ০৫ (পাঁচটি) তাঁজা ককটেল উদ্ধার করতে সক্ষম হয়। তৎক্ষণাৎ আভিযানিক দলটি জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে। পরবর্তীতে এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় উক্ত তাঁজা ককটেল (হাত বোমা) গুলো উদ্ধার করে নিরাপদে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া এলাকায় জনবসতিহীন খালি জমিতে কৃত্রিম ভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ধারণা করা হয় যে দুষ্কৃতকারীরা তাঁজা ককটেলগুলো তৈরী করে দেশে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের প্রয়োজনীয় সময়ে ব্যবহারের উদ্দেশ্যে উক্ত স্থানে লুকিয়ে রেখেছিল।
ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদেরকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-৪ এর অভিযান অব্যাহত রয়েছে।







