মোঃ আব্দুল হক,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১২ই অক্টোবর সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা নিলুফা ইয়াসমিনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভা যাত্রা বেরিয়ে উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন সহ উল্লাপাড়া উপজেলার বিভিন্ন সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।






