লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চর রমনি মোহন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মহি উদ্দিন জনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তাদের সেবক হতে চাই। বুধবার দুপুরে লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মহি উদ্দীন জনি আরও বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। দল আমার ত্যাগ ও অবদান মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিবে বলে আমি আশা করি। চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত চর রমনি মোহন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে কাজ করবো। বিশেষ করে চর জীবিকায়নে অবদান রাখা কৃষক ও জেলে সম্প্রদায়ের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারি সুবিধা নিশ্চিত করবো। চর রমনি মোহনের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন মহি উদ্দীন জনি।
এসময় লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাগরসহ জেলার কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।







