, ,

গ্ৰিসের রাজধানী এথেন্সে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উদযাপন

নিউজটি শেয়ার করুন

গ্ৰিস প্রতিনিধি: গ্রিসের রাজধানী এথেন্সে আহ্বায়ক কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এথেন্সের ওমোনিয়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

প্রধান আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্সি ও আহ্বায়ক সদস্য সারোয়ার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী আজিজ, বাংলাদেশ কমিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, ঢাকা পরিষদের সভাপতি হাজী মোক্তার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি নাসিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য নূর ইসলাম মৃধা, সুনামগঞ্জ জেলার সভাপতি সফিক আহমেদ, সিলেট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ , কুমিল্লা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ,বাদল মেম্বার, রাসেল খান, মোঃ শরীফ, নেয়ামতুল্লাহ , ইকবাল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় সংহতি, গণতন্ত্র ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।