, ,

ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র এলিজা রহমানকে (THE UNIQUE CITIZEN) দ্য ইউনিক সিটিজেনের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া বিশেষ প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার ক্যামডেন সিটি কাউন্সিলের সম্মানিত ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করায় Honourable Eliza Rahman-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলিয়ার অলাভজনক সামাজিক ও কমিউনিটি সংগঠন THE UNIQUE CITIZEN।

সংগঠনটির সম্মানিত ফাউন্ডার চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের নেতৃত্বে সংগঠনের সদস্য, রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্বদের একটি প্রতিনিধিদল ডেপুটি মেয়রের ওরান পার্কের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ফুলের তোড়া উপহার দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

উল্লেখ্য ক্যামডেন সিটি কাউন্সিলে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২৫ নভেম্বর যে অনুষ্ঠানে উনাকে গন সম্বর্ধনা দেয়া হয়েছিল অনিবার্য কারণে দ্য ইউনিক সিটিজেনের অনেক সদস্য আনুষ্ঠানিকভাবে তাঁকে অভিনন্দন জানাতে উপস্থিত থাকতে পারেননি তাই সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি লিডার আইনজীবী ডক্টর জনাব সিরাজুল হক, জনাব আবদুল গামা কাদের,জনাব শফিকুল আলম, জনাব নোমান শামীম, জনাব শাহাদত হোসেন,জনাবা সেলিমা বেগম ও CEO & Principal of Study Australia Education With Visa (International Students Recruitment Agency) , Founder President of Gazipur Association of Australia এবং দি ইউনিক সিটিজেন (THE UNIQUE CITIZEN) সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ,উপদেষ্টা ও সম্মানিত সদস্যরা ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোঃ শফিকুল আলম এ চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার বলেন দি ইউনিক সিটিজেন একটি অরাজনৈতিক অলাভজনক কমিউনিটি সংগঠন যাহা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করবে আরো আলোকিত পথে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত সবাই ডেপুটি মেয়র এলিজা রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁরা ক্যামডেনের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক কমিউনিটির উন্নয়ন, সম্প্রীতি এবং সামাজিক কল্যাণে তাঁর নেতৃত্বে আরও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

জনাবা ডেপুটি মেয়র উপস্থিত সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সকলকে সঙ্গে নিয়ে সমাজের কল্যাণে নিরলসভাবে দায়িত্ব পালন ও রাজনৈতিক ভাবে অনেক দুর এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সেই সাথে তিনি আরো বলেন The Unique Citizen কোন একটি অঞ্চলের জন্য নয় এটা সবার জন্য ।

আমরা বিশ্বাস এর সুফল পর্বে প্রজন্মের পর প্রজন্ম কলুষিত মুক্ত সমাজ গঠনে সকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান এবং তিনি বলেন সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে এগিয়ে আসতে সদা প্রস্তুত ।

জনাবা এলিজা রহমান তাহার নিজ হাতে অতি আন্তরিক ভাবে উপস্থিত সকলের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করেন ।

দ্য ইউনিক সিটিজেনের পক্ষ থেকে সম্মানিত ডেপুটি মেয়র Honourable Eliza Rahman-এর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা।