, ,

গৌরনদীতে অধ্যাপক আ. রব সিকদারের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

গৌরনদী উপজেলার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ রব সিকদারের সহধর্মিণীর কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুলখানি অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ তাআলার নিকট মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।