, ,

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির কার্যালয়ে উপজেলা তাঁতীদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

উপজেলা তাঁতীদলের আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, জেলা তাঁতীদলের আহবায়ক সাজ্জাদ হোসেন পল্টন, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাফিজার, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব হামিদুল ইসলাম নিলু প্রমুখ।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতীদলের পূর্বঘোষিত মতবিনিময় সভা থাকলেও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে অনুষ্ঠানটি শুধু দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়েছে।