খুলনা গল্লামারী ব্রীজ নির্মাণ কাজে গাফিলতি এবং মারাত্বক যানজটের তিন বছর যাবত খুলনাবাসী তথা বিভিন্ন জেলা থেকে আগত জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে, যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও দ্রুততার সাথে ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ কল্পে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এখানে বৃহত্তর আমরা খুলনাবাসী এর সাধারণ সম্পাদক জনাব এস,এম মাহবুবুর রহমান খোকন এর সঞ্চালনায় বিভিন্ন নেত্রীবৃন্দ বক্তব্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেত্রীবৃন্দ যথাক্রমে প্রাণী প্রেমী এস,এম সোহরাব হোসেন, মিরাজ উদ্দিন সেন্টু, জাহাঙ্গীর চৌধুরী টিপু, মোঃ খায়রুল আলম,মোঃ আব্দুর রাজ্জাক, এস,এম রবিউল ইসলাম, মোঃ জামাল মোড়ল, মোঃ কামরুল ইসলাম, মোঃ সবুজুল ইসলাম, এস এম কামরুল ইসলাম, মোঃ জাহিদ আরেফিন, শাকিল আহমেদ রাজা,মোঃ মনিরুজ্জামান মিলন প্রমূখ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া “দৈবিক স্বদেশ বিচিত্রা ” পত্রিকার নিজস্ব প্রতিনিধি সন্দ্বীপ কুমার ঘোষ সহ SATV, দেশ টিভি, প্রেসক্লাব খুলনার প্রতিনিধি সহ বিশিষ্ট সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে র গণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে ঘোষণা আসে আগামীকাল ০৩/১২/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১-০০ ঘটিকা থেকে ১২-০০ ঘটিকা পর্যন্ত গল্লামারী সড়ক অচল ও মানববন্ধন কর্মসূচী পালন করার জন্য খুলনাবাসী দের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। খুলনাবাসীর বৃহত্তর স্বার্থে উক্ত কর্মসূচী সফল করার জন্য সম্মানিত সকলকে আন্তরিক আহ্বান জানানো হয়। শেষে দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন ও মানববন্ধন এর কিছু স্থীর চিত্র প্রদান করা হলো।






