, ,

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি

নিউজটি শেয়ার করুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিল সংলগ্ন এলাকায় রবিবার (১৭ মে) বিকালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত ডাব্লিউ
নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, চারটি মোটরসাইকেলে করে প্রায় আটজন যুবক ঘটনাস্থলে আসে এবং হামলা চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।