স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কোটচাঁদপুর উপজেলার অধিকাংশ ডাক্তারের নেই কোন মেডিকেল
সার্টিফিকেট ও শিক্ষকতা যোগ্যতা।
অনেকেই টাকার বিনিময়ে বিভিন্ন প্যারামেডিকেল সার্টিফিকেট কিনে চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা।
কোটচাঁদপুর উপজেলা জুড়ে চিকিৎসা সেবার নামে চলছে এরকমই অভিনব প্রতারণা।
মেডিকেল ট্রেনিং বিহীন এ সমস্ত ভূয়া অবৈধ ডাক্তারের অপচিকিৎসায়
মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয়রা।
আর এসব ভূয়া ডাক্তারের সিন্ডিকেট নিয়ন্ত্রন করেন,কথিত চক্ষু ডাক্তার মনিরুজ্জামান।
বিগত সময়ে
অবৈধ চিকিৎসা দেওয়ার অপরাধে মনিরুজ্জামানকে অনেকবার জেল জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।
কিন্তু জেল থেকে বের হয়ে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠেন ভূয়া ডাক্তার মনিরুজ্জামান।
এবিষয়ে এলাকাবাসী বলেন,
জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা নিয়ে উপজেলা প্রশাসন,সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ভুয়া ডাক্তারদের বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।







