, ,

কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নিউজটি শেয়ার করুন

“নারী শিক্ষা প্রসারই আমাদের মূল লক্ষ্য!!” — এই সুমহান প্রতিপাদ্যকে সামনে রেখে কেদার মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

​আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুল মন্ডল।

​বই বিতরণকালে অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী ছাত্রীর লেখাপড়া থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নারী শিক্ষার সার্বিক প্রসার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

​বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের নবীন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এই মহতী ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।