, ,

কক্সবাজার সিটি কলেজে বাউবির বিএড প্রোগ্রাম অনুমোদন, আবেদন শুরু আজ

নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের অনুমোদন পেয়েছে কক্সবাজার সিটি কলেজ স্টাডি সেন্টার। এই অনুমোদনের ফলে এখন থেকে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ জেলাতেই বাউবির অধীনে বিএড ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

কলেজ সূত্রে জানা গেছে, নতুন অনুমোদিত এই বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি ও আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম (মোবাইল: ০১৮২২-৯১২৮৪৭) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা শফিকুর রহমানের (মোবাইল: ০১৮১৮-৬৪৮৪৬২) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।