, ,

নীলফামারীতে ভুমিদস্যুর সন্ত্রাসীবাহিনী দ্বারা হামলা ও বাড়ি ভাংচুরে সংবাদ সম্মেলন

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভুমিদস্যু আহমদ আলীর সন্ত্রাসীবাহিনী দ্বারা হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দক্ষিনপাড়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখল করে রেখেছেন আহমদ আলী। ভুক্তভোগী জাহিদুলের পরিবার একাধিক বার জমি উদ্ধারে তাদের কাছে গেলে তারা হুমকী দিয়ে থাকে। এরই জের ধরে গত সোমবার (২৩/নভেম্বর) আহমদ আলী তার তিন ছেলে জাহাঙ্গীর, আশরাফুল এবং জাকিরুলসহ ভাড়া করা প্রায় ২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ি ভাংচুর করে। তাদের বাঁধা দিলে ভুক্তভোগীর স্ত্রী শরিফা বেগম, বড়ভাই শুকুর আলী, বড় ভাবি জয়তুন নেছাসহ ছয়জনকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে।

তিনি আরও বলেন, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থা বেগতিক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে। এমন অতর্কিত হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি। এসময় ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।