, ,

উৎসর্গ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটে ৪র্থ ব্যাচের র‍্যাগ ডে পালিত

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ২০২২-২০২৩ সেশনের ৪র্থ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের র‍্যাগ ডে ২০২৬।

গত রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

​সকালে ফুল ও রঙিন বেলুনে সাজানো মঞ্চে কেক কাটার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে সাদা টি-শার্ট পরা শিক্ষার্থীরা একে অপরের শার্টে শুভেচ্ছাবার্তা ও স্মৃতিমাখা নানা কথা লিখে দেন। পাশাপাশি কেউ সবুজ, কেউবা গোলাপি পোশাকে সেজে অনুষ্ঠানে অংশ নেন।

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব খোরশেদ আলম বিদায়ী শিক্ষার্থীদের ভর্তির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

​প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ঈশা মাহমুদ ভর্তির শুরু থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়, শাসন ও নানা অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনিও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

​এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। শিক্ষার্থীরাও কলেজজীবনের হাসি-কান্না ও ভালো লাগার মুহূর্তগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেন এবং শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​দিনব্যাপী ছিল প্রাণবন্ত আড্ডা, ছবি তোলা, গল্প, খুনসুটি ও স্মৃতিচারণ। অনুষ্ঠানের শেষে সবাই একে অপরের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।